দেশের সব বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুতই ছাত্রদলের নতুন কমিটি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ছাত্রদলের পুরনো কমিটি থাকায় সংগঠনে গতি আনতে দলীয় হাইকমান্ডের নির্দেশে কাজ করে যাচ্ছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্টরা। রোববার (৮ মার্চ) সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক, ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি।
রকিবুল ইসলাম বকুল সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন ও সংসদ নির্বাচন হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে আর কমিটি দেওয়ার সুযোগ হয়নি। ছাত্রদের প্রতিনিধিত্ব করতে আগামীতে নতুন নেতৃত্বকে ঢেলে সাজানোর লক্ষ্যে নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে নতুন কমিটি দেওয়া হবে। সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করব। এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ে যারা প্রকৃত ছাত্র, যাদের ছাত্রত্ব আছে তাদের দিয়েই নতুন কমিটি গঠন হবে বলেও জানান তিনি।
বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে