গেল ফেব্রুয়ারি মাসে দেশে সড়ক দুর্ঘটনায় ৪৩২ জন নিহত ও ১ হাজার ৬৮ জন আহত হয়েছেন। এ মাসে নৌ-দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৯ জন আহত এবং রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তারা ।
রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে, ফেব্রুয়ারি মাসে সারা দেশে ৫১৭টি সড়ক দুর্ঘটনা, ৮টি নৌ-দুর্ঘটনা এবং ৪৩টি রেল ট্র্যাক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের সংখ্যা— মোটরসাইকেল চালক ও আরোহী ১৭৪ জন, বাসের যাত্রী ২২ জন, ট্রাক-পিকআপ-ট্রাক্টর-লরি আরোহী ২৪ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস আরোহী ১৬ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৬৪ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-আলমসাধু-টমটম-মাহিন্দ্র) ২৩ জন এবং বাইসাইকেল আরোহী ৭ জন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে