এবার ২৬ মার্চে আলোকসজ্জা করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৬


এবার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের কোথাও কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কারণ হিসেবে জ্বালানি সংকটের বিষয়টি মাথায় রেখে কৃচ্ছ্র সাধনের কথা বলেছেন।  রোববার ( মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি  জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  যথাযথ মর্যাদার সঙ্গে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করা হবে। ঈদের আগে কর্মীদের বেতন ভাতা পরিষদ করতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে বলে জানান তিনি।

মব এবং ক্রাইম আলাদা উল্লেখ করে তিনি বলেন, সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক হবে না।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর