ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬


দেশি-বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এ কেন্দ্র খোলার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ( মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি প্রবাসী কল্যাণে গঠিত কমিটির বৈঠকে নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বৈঠকে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদেশে যাওয়ার খরচ মেটাতে কাউকে যেন সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজতর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর