ঈদ যাত্রা উপলক্ষ্যে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বলেছেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর রয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা শেষে এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এখানে মনিটরিং করার দরকার সেটা আছে। আছে ভ্রাম্যমাণ আদালত। হাইওয়ে পুলিশ তৎপর। স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক-মহাসড়ক যেসব থানা ও জেলার অধীনে, তারাও সক্রিয়। পরিবহন শ্রমিক নেতারাও এ ব্যাপারে তৎপর। তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন- কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে