বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬


বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুতে কৃচ্ছ্রতা সাধনের অংশ হিসেবে তিনি নিজেও সচিবালয়ে তার কক্ষে ব্যবহৃত মোট লাইটের অর্ধেক লাইট শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন। একই সঙ্গে সব মন্ত্রণালয় প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ)  বিষয়টি নিশ্চিত করেন  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। খবর বাসস

প্রধানমন্ত্রীর জানান, প্রধানমন্ত্রী অফিসে এসে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন।  পাশাপাশি এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক মাত্রায় নিয়ে আসেন। মাত্রা নিলে বিদ্যুৎ খরচ কম হয়। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেই কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির মাত্রা কমিয়ে দিতে বলেন।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর এ উদ্যোগের পরে তাঁর দপ্তরের সব কক্ষে তাৎক্ষনিকভাবে অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানো হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপনী বিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানান। দিনের বেলা লাইট কম ব্যবহার করে  অফিস বা বাড়ি-ঘরের জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের জন্যও সবাইকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর