আগামী ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর সঙ্গে শবে কদরের ছুটি মিলিয়ে এবার পবিত্র ঈদুল ফিতরে মোট ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকুরেরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদের বৈঠকে ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি ১ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৫ দিন ঈদের ছুটি নির্ধারণ করে রাখে সরকার। নতুন করে ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত নেওয়ায় ছুটি একদিন বাড়লো। সেই সঙ্গে ১৭ মার্চ শবে কদরের ছুটি পড়ায় টানা ৭দিনের সরকারি ছুটিতে যাচ্ছে দেশ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে