মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ৬ রুটে ৫ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এবং সেখানকার আকাশপথে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিমানের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাতিল হওয়া ৬ রুটের মধ্যে রয়েছে– সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত। বিদ্যমান পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
চলমান যুদ্ধ পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে