সশস্ত্র বাহিনীর ব্যারাকে ফেরা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৬


সারা দেশে মাঠে থাকা সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরে যাবে, সে ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেবে সরকার।

রোববার ( মার্চ)  ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  বিষয়টি জানান তিনি। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৩ দিনে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে বলেও  জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সীমান্ত নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যসহ নানা দ্বিপক্ষীয় বিষয় নিয়ে ঢাকায় নিযুক্ত হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান- সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যা করা না হয়, সে বিষয় বলা হয়েছে তাদের।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর