মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসীদের সম্পর্কে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০১ মার্চ ২০২৬


ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিরা কী অবস্থায় আছেন, সে সম্পর্কে খোঁজ-খবর নেওয়াসহ  প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ( মার্চ) ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় খোঁজ-খবর নেওয়াসহ  প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন  বিষয়টি জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন জানান, তাদের বৈঠকে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের কীভাবে দেখভাল করা হচ্ছে সে বিষয়েও সর্বাক্ষণিক তদারিক করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী প্রতিমন্ত্রী কাজ করছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর