দেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে, তাদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন- আমাদের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না। তবে শিগগিরই অ্যাকশন শুরু হবে।
রোববার (১ মার্চ) ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোনোকিছু বাদ থাকবে না। এদেরকে আইনের আওতায় আনবোই। এ বিষয়ে অত্যন্ত কঠোর আমরা।
বিএনপি দলের নামে চাঁদাবাজি সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসেন। তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। কোনো অভিযোগ ঢালাওভাবে করলে তার জবাব দেওয়া যায় না। আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে