গণভোটের ফলাফলে বড় সংশোধনী

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারী ২০২৬

গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধনী অনুযায়ী, আগের ফলাফলের তুলনায়হ্যাঁএবংনা’—উভয় ভোটের সংখ্যাই কমেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  নির্বাচন কমিশন সচিবালয়ের এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে জানানো হয় এ সংশোধনী তথ্য।

গেজেটে জানানো হয়, প্রথম গেজেটের অনুযায়ী 'হ্যাঁ' ভোটের সংখ্যা ছিল কোটি ৮২ লাখ ৬৬০ জন, 'না' ভোটের সংখ্যা ছিল কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। হ্যাঁ এবং না ভোট মিলে প্রদত্ত ভোটের সংখ্যা ছিল কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। এর মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ জন। ফলে বৈধ ভোটার সংখ্যা দাঁড়ায় কোটি লাখ ৭২ হাজার ৩৮৬ জন।

সংশোধিত গেজেট অনুযায়ী 'হ্যাঁ' ভোটের সংখ্যা কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, 'না' ভোটের সংখ্যা কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। হ্যাঁ এবং না ভোট মিলে প্রদত্ত ভোটের সংখ্যা কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ জন। ফলে বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন। সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করেনি কমিশন।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি গণভোটের গেজেটে প্রকাশ হয়েছিল। ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যেজুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর