সাহিত্যের বিভিন্ন শাখায় অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ২৪ অনলাইন ডট কম- এর উপদেষ্টা সম্পাদক আলী আহমদসহ দেশের ৯ গুনীজনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এবার পুরস্কার প্রাপ্তরা হলেন— কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
বাংলাদেশ২৪অনলাইন/এনএন/এমকে