একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারী ২০২৬


দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বছর জন গুণী ব্যক্তি একটি সংগীত দলকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতেএকুশে পদক-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। সংগীত দল হিসেবে  একুশে পদক তুলে দেওয়া হয় ব্যান্ড ওয়ারফেজকে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর