এবার ফিতরা সর্বোচ্চ ২৮০৫ এবং সর্বনিম্ন ১১০ টাকা

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৬

 

এ বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত হয়। ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামী শরিয়াহ মতে আটা, যব, কিশমিশ, খেজুর পনির ইত্যাদি গণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা আদায় করা যায়।  গম বা আটার ক্ষেত্রে অর্ধ সাএবং বাকি পন্যের ক্ষেত্রে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা এর  বাজারমূল্যের টাকা প্রদান করতে হবে। সে অনুযায়ী বাজার মূল্য গম বা আটার ক্ষেত্রে ১১০ টাকা, যবের ক্ষেত্রে ৫৯৫ টাকা, খেজুরের বেলায় ২৪৭৫ টাকা, কিশমিশের ক্ষেত্রে ২৬৪০ টাকা পনিরের ক্ষেত্রে ২৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ পনিরের বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে এসব পণ্যের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে ক্ষেত্রে স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

 

বিডি২৪অনলাইন/ইএম/এমকে



মন্তব্য
জেলার খবর