ডেঙ্গু প্রতিরোধে জোর দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৬


ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই এখন প্রধান লক্ষ্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা ডেঙ্গু মশাবাহিত রোগ প্রতিরোধে কাজ শুরু করেছি। প্রতিরোধে জোর দেওয়া হচ্ছে। সক্ষমতার পুরোটা দিয়ে কাজ করছি। আগাম ব্যবস্থা অনুযায়ী মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার সায়েদাবাদ এলাকায় চলমান মশক নিধন কার্যক্রম পরিদর্শন এবং ব্যবহৃত ওষুধের কার্যকারিতা পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখে সাংবাদিকদের কথা জানান তিনি।

কিউলেক্স মশার উপদ্রব ভয়াবহভাবে বেড়েছেএটা স্বীকার করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি অগ্রাধিকার দিয়ে দেখা হচ্ছে। মাঠপর্যায়ে ছিটানো ওষুধের মান যাচাইয়ে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে কার্যকারিতা নিশ্চিত হওয়ার পর পুরোদমে স্প্রে কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, সমন্বিত অ্যাকশন প্ল্যানের আওতায় খাল, ড্রেন জলাশয়ে স্প্রে কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি স্থলপথে লার্ভা প্রাপ্তবয়স্ক মশা নিধনের কাজ চলবে। মশার পরিমাণ আর যেন বাড়তে না পারে, সে জন্য জলপথ স্থলপথদুই দিক থেকেই অভিযান চালানো হবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় স্প্রে করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, টবের পানি, পরিত্যক্ত টায়ার, জমে থাকা পানিএসবই এডিস মশার প্রজননক্ষেত্র। বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর