আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সুবিধার্থে রেলের বিভিন্ন রুটে পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদযাত্রা উপলক্ষ্যে ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেলপথ মন্ত্রণালয়।
এদিকে ঈদযাত্রার অগ্রীম টিকিট বিক্রি হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ পর্যন্ত। শতভাগ অগ্রিম টিকিট বিক্রি হবে অনলাইনে।
ঈদ উপলক্ষে যে ৫ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে, তার মধ্যে রয়েছে— চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা ঈদ স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। এসব ট্রেনের সিডিউল সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে