জুনিয়রে বৃত্তি পেয়েছে ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৬

 

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, ট্যালেন্টপুল সাধারণ দুই গ্রেড মিলেয়ে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন।

শিক্ষার্থীরা অনলাইনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর সাল ২০২৬ লিখে ফল জানতে পারবে। মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

বছর সারা দেশে প্রায় সাড়ে লাখ শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর