ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬


মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে। নির্বাচনের জন্য  প্রস্তুতি সরকার নির্বাচন কমিশনের রয়েছে। সিটি নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, সেটা জাতীয় সংসদে নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৬ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, যেসব স্থানীয় সরকারের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো থেকেই নির্বাচন শুরু হবে। ঢাকার দুটোতে আগে হওয়ার সম্ভাবনা আছে। আর কয়েকটা আছে, যাদের মেয়াদ শেষ হয়েছে, তাদেরটা আগে হবে।

সিটি করপোরেশনগুলোতে সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে বলে মনে করছি আমরা। এটা বিশ্বাসও। সেই কারণেই রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর