সিটি কর্পোরেশনগুলোতে জনগণের ভোগান্তি কমানোর জন্য ৬ মাসের পরিকল্পনা করতে সিটি কর্পোরেশনের প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত ৬ সিটি করপোরেশনের প্রশাসকরা। এ সময় তাদের এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, সব সিটি করপোরেশনে নির্বাচিত প্রতিনিধি আসার পূর্ব পর্যন্ত আমাদের প্রশাসক হিসেবে জনগণের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সরকার। আমরা চেষ্টা করব সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে। প্রধানমন্ত্রী নগরবাসীর কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেসব বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাব। প্রধানমন্ত্রী চান প্রতিটি সিটিতে একটা ক্লিন সিটি থাকুক। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ আয়ন থাকুক। আগামীতে ডেঙ্গু আছে। সেই ডেঙ্গুর পরিকল্পনা নিয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন তিনি। আমাদের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে একটা প্ল্যান বানিয়ে আমরা সেভাবে কাজ করব।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে