ফ্যামিলি কার্ডে প্রত্যেক পরিবার পাবে ২৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬

 

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। এ কার্ডের আওতায় প্রত্যেক পরিবার মাসিক ২ হাজার ৫০০ টাকা পাবে। প্রাথমিকভাবে ১৪ উপজেলায় একটি করে ইউনিয়নের একটি ওয়ার্ডের হতদরিদ্র, দরিদ্র নিম্নবিত্ত নারীরা এ কার্ড পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। এর আগে সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়।

মন্ত্রী বলেন, এটা কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। ইট উইল বি ইউনিভার্সাল একটি কার্ড।

তিনি বলেন, দেশের ১৪টি উপজেলাকে পছন্দ করা হয়েছে বিভিন্ন বিভাগ হিসাব করে। একযোগে ১৪ মার্চ ১৪টি উপজেলার কার্যক্রমটার সূচনা করা হবে। এটা কন্টিনিউয়াসলি চলবে। কার্যক্রম পযায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

মন্ত্রী জানান, এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা হবে। নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে পরিবার স্বাবলম্বী হবে, আগামী প্রজন্ম থেকে স্বাবলম্বী হবে বলে বিশ্বাস করে সরকার।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর