নির্ধারিত সময়ে উপস্থিত ও অফিস ত্যাগ করতে হবে সরকারি চাকুরেদের

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬


সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ নির্দেশনা সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

চিঠিতে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪ এর নির্দেশ অনুযায়ী সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরেদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা থাকার কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদেরকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষ কর্মস্থল ত্যাগ করার কথা বলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর