একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচন কমিশন সচিবালয়সহ দেশের বিভিন্ন উপজেলা থানা পর্যায়ে কর্মরত ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ১২ দিনের মাথায় তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে। সামনে উপজেলা, পৌরসভা ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি হিসেবেই মাঠ পর্যায়ে রদবদলকে দেখা হচ্ছে বলে জানিয়েছেন  নির্বাচন কমিশনের (ইসি)র সংশ্লিষ্ট কর্মকর্তারা ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার এক অফিস আদেশে বদলির নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ১১২ জন নির্বাচন কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলির আদেশ পাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে।  এর মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওইদিন অপরাহ্ণে তারা বর্তমান কর্মস্থল থেকে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এটাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া সবচেয়ে বড় বদলির উদ্যোগ বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর