১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেছেন, এসব অস্ত্র এখন অবৈধ। এগুলো নিয়ে মামলা হতে পারে। যথাযথ প্রক্রিয়ায় এসব অস্ত্র উদ্ধার হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিষয়টি জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আবারও ভেরিফাই করা হবে। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা, সেটা খতিয়ে দেখা হবে। যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।
খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে উল্লেখ করে মন্ত্রী জানান, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে