অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নিয়মনীতি থাকার কারণে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশে আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ। তাই তাদের অফিস খোলার কথা নয়।
সংরক্ষিত নারী আসনের প্রার্থী দেওয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের সঙ্গে সম্পৃক্ত ও বিভিন্ন সময় দলের জন্য ভূমিকা রেখেছেন, তাদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে