মন্তব্য
দুর্ঘটনা রোধে ৩ মাসের মধ্যে সারাদেশের পরিত্যক্ত সব গভীর নলকূপ ভরাটের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিত্যক্ত সব গভীর নলকূপ ভরাট সংক্রান্ত রিটের শুনানি নিয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
দেশের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত গভীর নলকূপে পড়ে শিশুদের মৃত্যুর ঘটনা সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে