সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল হয়েছে। চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে। রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসের লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে বদলি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিস হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। আর ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে জিওসি করা হয়েছে ৫৫ পদাতিক ডিভিশনের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে