১২ মার্চ অধিবেশন আহ্বান করা হবে

নিজস্ব প্রতিবেদক
২২ ফেব্রুয়ারী ২০২৬


আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হবে। অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে, সেগুলো উপস্থাপন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসের সামনে সাংবাদিকদের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন ১৫ দিন আগে করতে হবে। রাষ্ট্রপতির কাছে সামারিটা যাবে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি।

তিনি বলেন,  অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে সে বিষয়ে আলোচনা হয়েছে। অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর