মন্তব্য
১৬ বছর বা ১৮ বছরের কম বয়সীরা এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য নিবন্ধন আবেদন করতে পারবে। তাদের এনআইডি দেবে নির্বাচন কমিশন (ইসি)। তাদের বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত হবে তাদের।
রোবার (২২ ফেব্রুয়ারি) এক পরিপত্রের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এ তথ্য জানায়। পরিপত্রে আরও বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। অবিলম্বে এ পরিপত্র কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে