মন্তব্য
শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না, কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। তাছাড়া শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে মন্ত্রণালয়ে আসতে হবে না। বিষয়টি জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভা শেষে বিষয়টি জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার বিষয়ে সরকার আন্তরিক। শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক-কর্মচারীদের বেতন-স্কেলসহ সব ন্যায্য দাবি পূরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে