রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৬

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোজা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। বুধবার রাতে  তারাবির নামাজের মধ্য দিয়ে রোজা রাখার প্রস্তুতি নেবেন মুসল্লিরা।

ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে ঘোষণা দেওয়া হয়। সভায়  ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সভাপতিত্ব করেন।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর