শিগগিরই ১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৬

 

শিগগিরই সরকারের অগ্রাধিকার কর্মপরিকল্পনা নিয়ে ১৮০ দিনের একটি  রোডম্যাপ উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান রোডম্যাপ দেবেন।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু করাই সরকারের প্রধান লক্ষ্য। পবিত্র রমজান মাসে মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বৈঠকে। সব মন্ত্রণালয় দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন দুর্নীতির বিষয়ে মন্ত্রিপরিষদের সদস্যদের কঠোরভাবে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  একটিক্লিন সরকার গঠনের অঙ্গীকার করেছে সরকার।সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর