মব জাস্টিস নিয়ন্ত্রণ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারী ২০২৬

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আইনশৃঙ্খলা যতটুকু খারাপ ছিল, এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতেই হবে।

বুধবার (১৮ জানুয়ারি) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। দেশেরআইনশৃঙ্খলা, অর্থনীতি পররাষ্ট্রনীতি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আপনারা যতটা খারাপভাবে দেখছেন, অতটা খারাপ না। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ হয়েছে। অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি এটা অনেক ফিরে এসেছে। ব্যাংক তো অনেকটা কন্ট্রোলে এসেছে। এগুলো তো ধ্বংস হয়ে গিয়েছিল। সবার সমন্বিত প্রচেষ্টায় এটাকে আরও ভালো করতে পারবো বলেই আমরা মনে করি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 


মন্তব্য
জেলার খবর