দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৬

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। নতুন এ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের ইতিহাসে ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়  নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর আগে সকালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ বাক্য পাঠ করান।  শপথ  নেওয়ার পর সংসদীয় সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা।

এদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তার সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীসভায় সদস্য রয়েছেন মোট ৪৯ জন। এর মধ্যে ২৫ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে আছেন ২৪ জন। প্রধানমন্ত্রীর শপথের পর যথাক্রমে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।

মন্ত্রী হিসেবে . মির্জা ফখরুল ইসলাম আলমগীর, . আমীর খসরু মাহমুদ চৌধুরী, . সালাহউদ্দিন আহমদ, . ইকবাল হাসান মাহমুদ, . হাফিজ উদ্দিন আহমেদ, . আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, . আব্দুল আওয়াল মিন্টু, . কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, . মিজানুর রহমান মিনু, ১০. নিতাই রায় চৌধুরী, ১১. খন্দকার আব্দুল মোকতাদির, ১২. আরিফুল হক চৌধুরী, ১৩. জহির উদ্দিন স্বপন, ১৪. আফরোজা খানম রিতা, ১৫. মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ১৬. আসাদুল হাবিব বুলু, ১৭. মো. আসাদুজ্জামান, ১৮. জাকারিয়া তাহের, ১৯. দীপেন দেওয়ান, ২০. এহসানুল হক মিলন, ২১, ফকির মাহবুব আনাম স্বপন, ২২. সরদার সাখাওয়াত হোসেন বকুল, ২৩. শেখ রবিউল আলম, ২৪. মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট) এবং ২৫. . খলিলুর রহমান (টেকনোক্র্যাট) শপথ নেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন. এম রশিদুজ্জামান মিল্লাত, . অনিন্দ্য ইসলাম অমিত, . মো. শরিফুল আলম, . শামা ওবায়েদ ইসলাম, . সুলতান সালাউদ্দিন টুকু, . কায়সার কামাল, . ফরহাদ হোসেন আজাদ, . আমিনুল হক (টেকনোক্র্যাট), . মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ১০. হাবিবুর রশীদ, ১১. মো. রাজিব আহসান, ১২. মো. আব্দুল বারী, ১৩. মীর শাহে আলাম, ১৪. জোনায়েদ সাকি, ১৫. ইশরাক হোসেন, ১৬. ফারজানা শারমিন, ১৭. শেখ ফরিদুল ইসলাম, ১৮. নুরুল হক, ১৯. ইয়াসের খান চৌধুরী, ২০. এম ইকবাল হোসেইন, ২১. এম মুহিত, ২২. আহমেদ সোহেল মঞ্জুর, ২৩. ববি হাজ্জাজ, ২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

২৫ জন মন্ত্রীর মধ্যে ১৬ জন নতুন মুখ আর ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে সবাই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন। সব মিলিয়ে ৫০ জনের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর