নতুন সরকারের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশ’র বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে চারটা ১৩ মিনিটে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করানো হয় তাকে। শপথ গ্রহণের পর শপথ গ্রহণের দুই নথিতে স্বাক্ষর করেন তিনি।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করার পর নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দেশি ও বিদেশি অতিথি অংশগ্রহণ করেন।
এর আগে মঙ্গলাবর সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে