গণভোটের ফল বাতিল চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারী ২০২৬

গণভোটের বৈধতা চ্যালেঞ্জ গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বি এম আতাউল মজিদ তৌহিদ। রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিটের  ওপর শুনানি হতে পারে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গণভোটেহ্যাঁ জয়যুক্ত হয়েছে। গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর