নবীন-প্রবীণের সমন্বয়ে হবে নতুন মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৬


নতুন সরকারের মন্ত্রিসভা নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত হবে। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন,  দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে আস্থাশীল, তারাই স্থান পাবেন এ মন্ত্রিসভায়। বিষয়টি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ভোলা- আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)

সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা রাওয়া ক্লাবে  এক আলোচনা সভায় বিষয়ে কথা বলেন তিনি। মেজর হাফিজ বলেন, ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে দেশের জনগণ। দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সহায়তা করার জন্য সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আগামী সংসদে বিরোধী দল হিসেবে ১১-দলীয় জোট শক্ত ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর