রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৬


রমজান মাসের পুরোটা সময় দেশের সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখা সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ দেন।

গেল রোববার পুরো রমজান মাসে দেশের সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে বাস্তবায়ন করতে বলা হয়। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রমজানে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে  গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মন্ডল। এর আগে  রমজানে স্কুল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন তিনি।  কিন্তু সেই নোটিশের জবাব না পাওয়ায় রিট করা হয়েছিল।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর