বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারী ২০২৬


বিএনপির ইচ্ছাতেই ঢাকায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ দেবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরেই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করা হবে। এছাড়া বিকেলে মন্ত্রিসভার শপথ হবে, এটা রাষ্ট্রপতি করাবেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান  আইন, বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা . আসিফ নজরুল।  ঢাকায় সচিবালয়ে আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

 

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিতদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন,   বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবে। এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর