দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবসময় আপনারা বলেন- আইনশৃঙ্খলা কন্ট্রোল করি না। এখানে কয়জন সাংবাদিক আপনার। এ কয়জনের কথা বলাটা বন্ধ করতে অনেক সময় লেগে যায়। দেশের ১৮ কোটি মানুষের আইনশৃঙ্খলা রক্ষা করা অনেক ডিফিকাল্ট কাজ।
নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ভালো রয়েছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, তাদের প্রস্তুতি মতো কাজ এগিয়ে গেলে নির্বাচনটা খুবই সুষ্ঠু, উৎসবমুখর এবং একেবারে ফেয়ার হবে। কোনো ধরনের অসুবিধা হবে না।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে