৫৫ শতাংশের বেশি ভোট পড়বে নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারী ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শা‌ন্তিপূর্ণভা‌বে সম্পন্ন হ‌বে। মানুষ তার ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পার‌বে। এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে। এমন প্রত্যাশার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন। সেই সঙ্গে তিনি বলেছেন- কো‌নো নির্বাচনই শা‌ন্তিপূর্ণভা‌বে করা যায়‌নি। কো‌নো না কোনো ঝা‌মেলা ছিল। এবার এখন পর্যন্ত কিছু ঘটনা ঘ‌টে‌ছে, সেগু‌লোর বিষ‌য়ে ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার একটি হো‌টে‌লে  এক অনুষ্ঠানে বিষয়টি জানিয়েছেন তি‌নি। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের কথা স্মরণ করে তৌহিদ হোসেন ব‌লেন, সে নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছিল।  বিশ্বাস‌যোগ্য নির্বাচনা করা গুরত্বপূর্ণ। এবার নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশিদের জানানো হয়েছে।

হ্যাঁ ভোট প্রসঙ্গে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, মানুষ  হ্যাঁ ভোটে ভোট দেবে দলের কথা শুনে। এখন বড় বড় দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে বলেছে। তাই হ্যাঁ ভোট খুব সহজেই হবে বলে মনে হয়।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর