পেশাদারিত্বের সঙ্গে পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারী ২০২৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে- নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনকালে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।  শনিবার (২৪ জানুয়ারি) এক প্রাক-নির্বাচনী সভায় এ নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে এ সভা হয়। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আইজিপি আরও বলেন,  দায়িত্ব পালনকালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে পুলিশ। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে, বলেন পুলিশ প্রধান।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর