পেশাদারিত্ব ও ধৈর্যের ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারী ২০২৬

সেনাবাহিনীর সদস্যদের  জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  তিনি জনসাধারণের সঙ্গে ‘নাগরিকবান্ধব’ আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করার কথা বলেছেন সেনাসদস্যদের।

চট্টগ্রাম ও কুমিল্লায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণকালে এ গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেন। পরিদর্শনকালে, সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর