জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোটে এলডিপি ও এনসিপি

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে  এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় ৮ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে নতুন যুক্ত দুই দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে ৮ দলীয় জোটে থাকা দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/ এমকে



মন্তব্য
জেলার খবর