কনকনে ঠান্ডায় জনজীবনে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫

পৌষের মাঝামাঝির শুরুতে জেঁকে বসেছে শীত। সকালে থাকছে ঘন কুয়াশা। দুপুরের দিকে সূয দেখা গেলেও তেজ নেই তাপমাত্রার। বিকাল না গড়াতেই আবারো জেকে ধরছে শীত। কনকনে ঠান্ডায় ছন্দপতন ঘটেছে জনজীবনে।  এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারাদেশে আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এ কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ বিমানযোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে শীতের অনুভূতিও অব্যাহত থাকবে। শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রাপ্ত তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায়। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরিস্থিতিতে দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।  রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুয়াশা পরিস্থিতি রোববারের মতো থাকলেও রাত দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারও (৩০ ডিসেম্বর)  একই পরিস্থিতি থাকবে দেশে।  বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় পড়তে পারে হালকা থেকে মাঝারি কুয়াশা। সারাদেশে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর