২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
০৯ এপ্রিল ২০২৫

আগামী ২১ এপ্রিল কাতার সফরে যাচ্ছেন অন্তরর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আর্থনা (আমাদের পৃথিবী) শীর্ষ সম্মেলনে যোগ দিতে তার এ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, আর্থনা শীর্ষ সম্মেলন শেষে আগামী ২৩ এপ্রিল ঢাকা ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। কাতারের দোহাতে ২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে স্পিকার হিসেবে যোগ দেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে ড. ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর