বাজারদর নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৪

সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়েছে। বৈঠকে যে কোনো মূল্যে বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ে চক্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। দেশি-বিদেশি বৈরী পরিবেশ মোকাবিলা করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা। সভায় মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর