উত্তর আমেরিকার বক্স অফিসে সেরা তিনে ‘প্রিয়তমা’, জানালেন শাকিব খান

রবি
০৭ অগাস্ট ২০২৩

দেশের মানুষের মন জয় করে বিদেশের মাটিতেও দারুণ চলছে ‘প্রিয়তমা’ সিনেমাটি। ইতোমধ্যে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার তালিকায় আয়ে সেরা তিনে উঠে এসেছে সিনেমাটি।

 

বিষয়টি জানিয়েছেন এই সিনেমার নায়ক শাকিব খান নিজেই। ‘প্রিয়তমা’র এমন সাফল্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ভক্ত-দর্শকদের কৃতজ্ঞতা জানাতে

রোববার (৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো ‘প্রিয়তমা’। এমনটিই জানিয়েছে স্বপ্ন স্কয়ারক্রো। খবরটি আপনাদের জানাতে পেরে আমি খুবই আনন্দিত। যুক্তরাষ্ট্র ও কানাডার পরিবেশকরা জানিয়েছেন, ছবিটি আমেরিকার জ্যামাইকা মাল্টিপ্লেক্সে একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশি সিনেমা।”

 

যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এই সময়ে আপনাদের প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতায় চোখে জল এনে দিয়েছে।’

 

এই পোস্টেই ঢালিউড কিং জানান, ৬ষ্ঠ সপ্তাহে ছবিটি সফলতার সঙ্গে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইতালির প্রেক্ষাগৃহগুলোতে চলছে। শীঘ্রই মুক্তি পাবে যুক্তরাজ্য, পর্তুগাল, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আামিরাতসহ অন্যান্য দেশগুলোতে।

 

প্রসঙ্গত, গতকাল কানাডা ও আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব কমস্কোর-এর সূত্র দিয়ে জানান, ‘প্রিয়তমা’র আয় দেবী সিনেমার আয়কেও ছাড়িয়ে গেছে। এটি এখন উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমার এলিট ক্লাবে ঢুকে গেছে। এই ছবির চার সপ্তাহের গ্রস বক্স অফিস কালেকশন ১ লাখ ২৬ হাজার ডলার। যেখানে ‘দেবী’র লাইফটাইম কালেকশন ছিল ১ লাখ ২৫ হাজার ডলা


মন্তব্য
জেলার খবর