৪ জনের ২৪ লাখ টাকা আত্মসাত দুই আদম ব্যাপারীর

সাজেদুর রহমান সাজ্জাদ, গুরুদাসপুর
০৭ অগাস্ট ২০২৬


নাটোরের গুরুদাসপুরে কর্মসংস্থানের জন্য চারজনের কাছে থেকে সব মিলে ২৪ টাকা নিয়ে আত্মসাত করেছেন মামুন গোলাপ নামের স্থানীয় দুই আদম ব্যাপারী। এ টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে অভিযুক্তরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ও টাকা ফেরত পাওয়ার আশায় মানববন্ধন  করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। সেই মানববন্ধনে থাকা ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে থেকে এ তথ্য পাওয়া গেছে।

শুক্রবার ( আগষ্ট) খুবজীপুর-বিলশা সড়কের বিলশা উচ্চ বিদ্যালয়ের সামনে এ  মানববন্ধন হয়। সেখানে ভুক্তভোগী পরিবারের পক্ষে কাজলী বেগম,পারভীন খাতুন,হাসিনা বেগম,ফরিদা বেগম চান্দু প্রামানিক কান্নাজরিত কন্ঠে তাদের সঙ্গে ঘটা ঘটনার বর্ননা দেন।

তারা জানান, ২০২৩ সালের  নভেম্বর বিলশা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন জয়নাল আলীর ছেলে গোলাপ মালয়েশিয়া পাঠানোর কথা বলে একই গ্রামের রেজাউল করিম রকি,সুরুজ আলী,সুমন লালু ফকিরের নিকট থেকে ২৪ লাখ টাকা গ্রহণ করেন।  এ সংক্রান্ত লিখিত রাজস্ব স্ট্যাম্প সাক্ষ্য প্রমান আছে। বিদেশ পাঠাতে ব্যর্থ হলে টাকা ফিরিয়ে দেবার কথা ছিল। কিন্তু তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হলে  টাকা ফেরত চাইলে ভয়-ভীতি হুমকির সম্মুখিন হন  তারা। নিয়ে একাধিকবার গ্রাম্য বৈঠক হলেও তারা টাকা ফিরিয়ে দেননি। নিরুপায় হয়ে ইউনিয়ন চেয়ারম্যান, সেনা ক্যাম্পে লিখিত অভিযোগও দেন ক্ষতিগ্রস্থ পরিবার। কিন্তু প্রতারকরা সময় নিয়েও সে টাকা ফিরিয়ে দেননি। টাকা ফিরে পেতে নাটোর আদালতেও মামলা করেছেন তারা।

ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা জানান, গত আগষ্ট  তাদের করা মামলার নির্ধারিত তারিখে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মিথ্যা অপহরনের নাটক সাজিয়ে উল্টো তাদের নামে মিথ্যা মামলা করেছে ওই দুই আদম ব্যাপারী। সে মামলায় দুজন জেল হাজতে রয়েছে।  মিথ্যা মামলা প্রত্যাহার টাকা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযুক্তদের একজন আব্দুল্লাহ আল মামুন টাকা আত্মসাতের বিষয় অস্বীকার করে মুঠোফোনে বলেন, চার জন বৈদেশীক কর্মসংস্থান অফিসের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন। অফিসে টাকা জমার সময় তিনি শাওন আহম্মেদ গোলাপ উপস্থিত ছিলেন। তারা প্রতারনা বা কোন টাকা আত্মসাৎ করেননি।

খুবজীপুর ইনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন জানান, বিষয়টি নিয়ে তার মাধ্যমে একটি সমঝোতা বৈঠক হয়। সেখানে তারা টাকা ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দেন। তবে ক্ষতিগ্রস্থরা টাকা পেয়েছে কি-না সেটা তার জানা নাই।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর