দ্রুত ও সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে বাধ্যতামূলক মধ্যস্থতা

নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬


মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা দেশে বিচারপ্রার্থীদের দ্রুত সহজে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করছে। সেই সঙ্গে আদালতে নতুন মামলার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আশাব্যঞ্জক ফল দিয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।   উদ্যোগকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দীর্ঘদিনের মামলাজট নিরসনে বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে বলেও মনে করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা বিচার ব্যবস্থার ওপর একটি বড় চাপ সৃষ্টি করেছে। বাস্তবতায় আদালতে মামলা হওয়ার আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি করতে পারলে বিচারপ্রার্থীদের সময়, অর্থ ভোগান্তি কমবে। সেই সঙ্গে আদালতের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

একটি পাইলট প্রকল্পের আওতায় ২০টি জেলায় প্রি-কেস মেডিয়েশন চালু হয়েছে। এরপর গত বছরের ফেব্রুয়ারি-মে সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে বিভিন্ন আইনে মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এর মধ্যে পারিবারিক আদালত আইনে মামলা হাজার ৫৫৯টি থেকে হাজার ৭৪৪টিতে নেমে এসেছে। আর সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বণ্টন সংক্রান্ত মামলায় হাজার ১টি থেকে ৬৬১টিতে নেমে ৬৬ দশমিক ৯৭ শতাংশ হ্রাস পেয়েছে। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি আইনের প্রিম্পশন মামলায় ১৭টি থেকে ২টিতে নেমে ৮৮ দশমিক ২৪ শতাংশ, নন-এগ্রিকালচারাল টেন্যান্সি আইনে ৩১টি থেকে ১৪টিতে নেমে ৫৪ দশমিক ৮৪ শতাংশ, যৌতুক নিরোধ আইনে হাজার ৬০৫টি থেকে হাজার ৮১০টিতে নেমে ৬৭ দশমিক ৭১ শতাংশ এবং পিতামাতার ভরণ-পোষণ আইনে ৪৩টি থেকে ৩৫টিতে নেমে ১৮ দশমিক ৬০ শতাংশ মামলা কমেছে। সব মিলিয়ে গড়ে ৬২ দশমিক ০২ শতাংশ মামলা দায়ের হ্রাস পেয়েছে।

 

আদালতে মামলার প্রবাহ এভাবে কমানো গেলে বিচারাধীন মামলার সংখ্যা দ্রুত কমিয়ে আনা সম্ভব হবে বলে জানান মন্ত্রী।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে


মন্তব্য
জেলার খবর